বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার কালিডাঙ্গা মোড়ের কাছে। বাসন্তী থানার বল্লার টোপ থেকে কালিডাঙ্গায় বাইক চালিয়ে যাচ্ছিল জসীমউদ্দীন মোল্লা নামে ওই যুবক এরপরে একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় জসীমউদ্দীনের বাইকের গুরুতর আহত হয় জসীমউদ্দীন মোল্লা তাকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।