বুধবার সন্ধ্যা সাড়ে 7 টা নাগাদ নিশিগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নতুন বছরকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিশেষ সচেতনতামূলক প্রচার ও অভিযান চালানো হয়। এই অভিযানে বিভিন্ন বাইক চালক ও চারচাকা গাড়ির চালকদের ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও নেওয়া হয়।