ক্যানিং ১: জামাই ষষ্ঠীর রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের মুখে অন্ন তুলে দিলেন একদল যুবক
জামাই ষষ্ঠীর রাতে ক্যানিং মহকুমা হাসপাতালের দুঃস্থ অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিলেন একদল যুবক। ক্যানিং বর্তিকা সংঘ নামে একটি ক্লাবের উদ্যোগে তৈরি হয়েছে স্বল্প প্রচেষ্টা ফুড ব্যাঙ্ক। সেই ফুড ব্যাঙ্কে জামাই ষষ্ঠীর রাতে পঞ্চাশ জন মানুষের খাবার দান করেন বাবলু বিশ্বাস নামে এক ব্যক্তি। সেই খাবার নিয়ে বুধবার রাত এগারোটা নাগাদ ফুড ব্যাঙ্কের সদস্যরা পৌঁছে যান ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে তুলে খাবার।