ক্যানিং ১: গোসাবার কামাখ্যাপুরে শ্বশুরবাড়ির সদস্যদের হাতে আক্রান্ত জামাই
জামাই ষষ্ঠীর দিন শ্বশুরবাড়ির লোকেদের হাতে বেধড়ক মার খেলেন জামাই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কামাখ্যাপুর গ্রামে। আহতের নাম শাহরুফ শেখ। স্ত্রী রুকবানুর সাথে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছে শাহরুফের। সেই বিবাদের জেরে মঙ্গলবার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। বুধবার দুপুরে শাহরুফ স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে তাঁকে বেধড়ক মারধর করে শ্যালক সহ শ্বশুরবাড়ির বাকি সদস্যরা। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। বুধবার রাতে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।