অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বলিদানি কর সেবকদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হলো কোচবিহার শহরে। এদিন বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে সংগৃহীত রক্ত কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়। মূলত রক্ত সংকটে যারা প্রাণ হারায় তাদের সহযোগিতারথেই এই রক্তদানের আয়োজন বলে জানান সংগঠনের সদস্যরা