রাজ্য তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে তৈরি করা হয়েছে ওয়ার রুম,বৃহস্পতিবার বিকেলে যার পরিদর্শন করলেন রাজ্য শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক,এছাড়াও উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।