মালদা জেলার হবিবপুর ব্লকের কলাই বাড়ী যুবক সংঘের সার্বজনীন শ্রী শ্রী কালীপূজার প্রতিমা দর্শনে শনিবার সন্ধ্যাবেলা উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে ফুল ও শঙ্খধ্বনিতে বরণ করে নেন ক্লাব সদস্য ও এলাকাবাসী,প্রথমে প্রতিমন্ত্রী মণ্ডপ প্রাঙ্গণে এসে দেবী কালীর পায়ে ফুল অর্পণ করেন। এরপর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত প্রতিমন্ত্রী সহ অতিথিদের সংবর্ধনা জানানো হয়