পূর্ব বর্ধমান জেলার দেওয়ান দীঘি থানার সোনপুর গ্রামের মাঠের মধ্যে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল যুবকের। মৃতের নাম নিতাই মাঝি(৩৫) দেওয়ান দিঘি থানার সোনপুরে তার বাড়ি। মৃতের দাদা হরি মাঝি জানিয়েছেন আজ সোমবার ভোর তিনটে নাগাদ গ্রামের মানুষজন মাঠের মধ্যে গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।