একটি স্করপিও গাড়ী ও লরি নিয়ে জড়ো হচ্ছিল কয়েকজন।খড়্গপুর লোকাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী গিয়ে হাতে নাতে ধরে ফেলে তাদের। জানা গেছে গ্রেফতার হওয়া ৭ জন জনই ভিন রাজ্যের বাসিন্দা।রবিবার ভোরে খড়্গপুর লোকাল থানার অকড়া বসন্তপুরে ১৬ নং জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয় তাদের।রবিবার তাদের মেদিনীপুর কোর্টে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।