তালডাংরা মণ্ডল–৩-এর সকল শক্তিকেন্দ্র প্রমুখ ও অবজার্ভারদের নিয়ে সিমলাপাল পার্টি অফিসে অনুষ্ঠিত হল বিজেপির গুরুত্বপূর্ণ ও বিশেষ বৈঠক। সভাপতিত্ব করেন মণ্ডল সভাপতি সৌভিক পাত্র। দলীয় সূত্রে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কৌশল নির্ধারণ, আগামী দিনের কর্মসূচি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।