দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে 'আসাম বাংলা নাট্য উৎসব' এর উদ্বোধন মন্ত্রী উদয়নের। শুক্রবার রাত ৮টা নাগাদ এই উৎসবের শুভ উদ্বোধন করেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার রঞ্জিত মণ্ডল থেকে শুরু করে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।