করিলং,ইচারবিল স্থিত শ্রীশ্রী রাধামোহন আশ্রমে তিনদিন ব্যাপী বাৎসরিক উৎসবের বৃহস্পতিবার ছিল এর শেষ দিন। গত মঙ্গলবার থেকে শুরু হয় তিন দিনব্যাপী বাৎসরিক উৎসবের। বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই মহাপ্রসাদ বিতরণকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তবৃন্দদের মধ্যে। চব্বিশ ঘন্টা ব্যাপী হয় হরিনাম সংকীর্তনও।