পলাশী পাড়া বিধানসভার পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের বাউর গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা অনুযায়ী ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হলো। সোমবার বাউর গ্রামে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন তেহট্ট দুই পঞ্চাশ সমিতির সভাপতি মমতাজ মন্ডল, উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিকরা এবং ব্লকের স্বাস্থ্যকর্মীরা। এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও গ্রামের মানুষদের কাছে পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা।