হিন্দু বোনের কাছ থেকে ভাইফোঁটা নিলেন মুসলিম নেতা মাহে আলম। যখন চারপাশে ধর্ম নিয়ে অশান্তি, উশৃঙ্খলা আর বিভেদ, ঠিক সেই সময়ই এক অনন্য বার্তা দিলেন বড়ঞা দক্ষিণ ব্লকের তৃণমূল নেতা মাহে আলম। বৃহস্পতিবার বিকেলে জানা গিয়েছে, এক ভালোবাসার বন্ধনে জুড়লেন সম্প্রীতির রঙ। হিন্দু বোনের হাত থেকে ভাইফোঁটা নিয়ে জানালেন “ধর্ম আলাদা হতে পারে, কিন্তু উৎসব আমাদের সবার। এদিন পাঁচথুপি গ্রামের বৈশাখী চৌধুরী এবং পচ্ছিপাড়ার কুমকুম অধিকারের কাছে ভাইফোঁটা নেন তিনি।