বান্দোয়ান: সুপুডি গ্রামের বিভিন্ন বুথে বুথে অনুষ্ঠিত হলো তপশিলি সংলাপ কর্মসূচি
বান্দোয়ান ব্লক INTTUC এর উদ্যোগ তপশিলি সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হলো।বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ বান্দোয়ানের সুপুডি অঞ্চলের বিভিন্ন বুথে বুথে প্রচার গাড়ির মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা যায় বিজেপির পার্টি রাজীব লোচন সরেন এর সমর্থনে দলীয় কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেয়।উপস্থিত ছিলেন INTTUC বান্দোয়ান ব্লক সভাপতি নির্মল মাহাতো,মানবাজার দু'নম্বর ব্লক তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি চন্দ্রশেখর দাস সহ দলীয় কর্মীরা।