মঙ্গলবার সন্ধ্যায় ৭:৩০ নাগাদ রাধানগর পাড়ার একটি ইলেকট্রিক পোলের ট্রান্সফরমারে হঠাৎই আগুন লাগে, এরপরে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়রা বর্ধমান থানার পুলিশ ও দমকলে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনার কারণে ইলেকট্রিক বিচ্ছিন্ন হয়ে যায় এলাকায়।