পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেও, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রসঙ্গে মুখ খুললেন না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কোচবিহার পৌরসভার চেয়ারম্যান কে পদত্যাগ করার নির্দেশ দিয়ে একটি চিঠি করেছেন কিছুদিন হল। তার পদত্যাগ করার অন্তিম দিন আগামীকাল। আজ কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরদের নিয়ে আজ জেলা কার্যালয়ে বৈঠক করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বৈঠক শেষে অনাস্থা প্রসঙ্গে কোন কথা বললেন না নেতৃত্বরা।