শালবনীতে আয়োজিত হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির এস আই আর সহায়তা কেন্দ্র। আজ শনিবার সেই শিবিরে উপস্থিত হলেন মন্ত্রী মলয় ঘটক। তৃণমূলের তরফে আয়োজিত বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শনে আজ শনিবার বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ শালবনীতে আসেন রাজ্যের মন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুর জেলার কোর্ডিনেটর মলয় ঘটক। শিবিরের কাজ খতিয়ে দেখেন তিনি। সেই সাথে কথা বলেন নেতৃতাদের সাথে। উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।