ধৃতদের নাম নবকুমার বাগ ও বিশ্বজিৎ ভৌমিক। বর্ধমান শহরের মিরছোবা এলাকায় প্রথমজনের বাড়ি। অপরজনের বাড়ি বর্ধমান শহরেরই ৪ নম্বর শাঁকারিপুকুর এলাকায়। মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত থাকার কথা ধৃতরা কবুল করেছে বলে পুলিশের দাবি। ধৃতদের বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ছিনিয়ে নেওয়া সোনার চেন ও টাকা উদ্ধার করতে ধৃতদের সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতদের চারদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।