মদ বিক্রি ও মদ্যপান করে ঝামেলা করার অভিযোগে রানাঘাট থেকে গ্রেফতার 3 জনকে জামিনে মুক্তি দিলো রানাঘাট আদালত। সূত্রের খবর, শুক্রবার রাতে রানাঘাট পুলিশ গোপন সূত্রে খবর পায় রানাঘাটে বেআইনি ভাবে মদ বিক্রি করছে এক ব্যক্তি। পরে রানাঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মদ বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করে। পাশাপাশি মদ্যপান করে ঝামেলা ও অশান্তি করার অভিযোগে আরও দুই জনকে গ্রেফতার করে রানাঘাট পুলিশ। শনিবার রানাঘাট পুলিশ ধৃতদের রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাদের জামিন দেন।