আর মাত্র কয়েকদিন বাকি বড়দিনের। সারা বিশ্বের পাশাপাশি কৃষ্ণনগরেও উৎসবের আমেজে মেতে উঠেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। কৃষ্ণনগর রোমান ক্যাথলিক চার্চে জোরকদমে চলছে বড়দিনের প্রস্তুতি। চার্চ চত্বর সাজানো হচ্ছে নানা রঙের আলো ও আলোকসজ্জায়। পাশাপাশি তৈরি করা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মমুহূর্তের মনোরম দৃশ্য বা ‘ক্রিসমাস ক্রিব’। বড়দিনকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে।