গ্রামের পুকুরপাড় থেকে সোমবার সাদা রঙের একটি বক্স ঘিরে আতঙ্ক ছড়ালো মঙ্গলকোটের শঙ্করপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে এদিন আনুমানিক দুপুর ১২টা নাগাদ ওই যন্ত্রটিকে উদ্ধার করে মঙ্গলকোট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদা রঙের ওই বক্সটি থেকে বেরিয়েছে একটি তার ও ধাতব পাত। যা ঘিরে রহস্য তৈরি হয়েছে। তবে স্থানীয়দের দাবি গতকাল রাতে আকাশে তারা একটি ফানুস উড়তে দেখেন। পরে সেটি অদৃশ্য হয়ে যায়। তবে ওই যন্ত্রাংশটি কিভাবে সেখানে এল? তা খতিয়ে দেখছে পুলিশ।