সারেঙ্গা: সারেঙ্গায় অনুষ্ঠিত হল BJP-র সাংগঠনিক বৈঠক, উপস্থিত সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক
বাঁকুড়ার সারেঙ্গায় BJP-র রাইপুর বিধানসভার চার নম্বর মণ্ডলের বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। বিকেল প্রায় ৫টা নাগাদ বৈঠকটি হয়। এদিন সাংগঠনিক বিষয়ের পাশাপাশি গ্রামে চলো অভিযান সম্পর্কিত বিষয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিপদ তারণ সেন ও মণ্ডল সভাপতি সুমন ব্যানার্জি।