সারেঙ্গা: সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচিতে গড়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শনে মহকুমাশাসক ও BDO
সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচির কাজকর্ম খতিয়ে দেখতে শনিবার দুপুরে গড়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মহকুমাশাসক নেহা চক্রবর্তী। সারেঙ্গার BDO-কে সঙ্গে নিয়ে গড়গড়িয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় গিয়ে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি শিবিরে কর্মীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন মহকুমাশাসক।