অবশেষে সাড়ে চার বছর পর গ্রেপ্তার হলো বিজেপি কর্মী আনন্দ বর্মন খুনের মূল অভিযুক্ত মিঠুন মিয়া। শুক্রবার শীতলকুচির তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভার পাঠান তুলে শালবাড়ির ২৮৫ নাম্বার বুথে ভোট দিতে গেলে ভোটের লাইনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী আনন্দ বর্মনের। ঘটনার সাড়ে চার বছর পর গ্রেপ্তার মূল অভিযুক্ত। এ প্রসঙ্গে কি জানিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিমা রায় শুনে নেব