মঙ্গলকোটের জালপাড়া গ্রামে বেহুলা-লখিন্দরের প্রতীকী বিবাহ ঘিরে মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ উৎসবে মাতলেন স্থানীয় বাসিন্দারা। বেহুলার বাপেরবাড়িতে বেহুলা-লখিন্দরের সেই অভিশপ্ত বিবাহ দেওয়ার রীতি আজও রয়ে গিয়েছে। প্রাচীন রীতি মেনেই বেহুলা-লখিন্দরকে কল্পনা করে একটি প্রাচীন বটগাছের প্রতীকী বিবাহ দেওয়া হয় জালপাড়ায়। বিয়ের আগে হলুদের সেই সুতো বটগাছের চারিদিকে বেঁধে সাত পাকে ঘোরানো হয় দেবী মনসার ঘট। জালপাড়ায় এই মনসাবন্দনা ঘিরে রয়েছে ঐতিহাসিক কাহিনি।