কাটোয়া ও দাঁইহাট শহরে সকালে ক্রীড়ামুখী পরিবেশে অনুষ্ঠিত হলো ‘রান ফর ডিগনিটি’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাটোয়া থানার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে শতাধিক প্রতিযোগী অংশ নেন। দাঁইহাট মোড় থেকে ৬ কিলোমিটার পুরুষ বিভাগের এবং টিকরখাজি থেকে ৪ কিলোমিটার মহিলা বিভাগের দৌড় শুরু হয়ে কাটোয়া স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।