হাসখালীতে বন্ধুকে ছুরি মেরে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্তকে পুলিশ হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, শনিবার সকালে হাসখালীতে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে ছুরি মারে এক যুবক। পরে আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। আর এই ঘটিনায় কিছু সময়ের মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে হাসখালি পুলিশ। রবিবার হাসখালি পুলিশ ধৃতকে রানাঘাট আদালতে পাঠালে বিচারক তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।