বাংলা বাঁচাও যাত্রার সমর্থনে সিপিআইএমের মিছিল শিলদাতে। সোমবার বিকেল নাগাদ বিনপুর 2 ব্লকের শিলদাতে এই মিছিলটি আয়োজিত হয়। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে সমস্ত রাজনৈতিক দল। সিপিআইএম শিলদা এরিয়া কমিটির পক্ষথেকে এদিন বিকেল নাগাদ এই প্রস্তুতি মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম শিলদা এরিয়া কমিটির সম্পাদক অধীর পাল, সহ অন্যান্যরা