মুর্শিদাবাদের সাগরদিঘী বালিয়া হাইস্কুল থেকে কাবিলপুর জিপি হয়ে শিতেশনগর ঘাট, ডিহিবরোজ পর্যন্ত ৮.৩ কিলোমিটার রাস্তার কাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে! বুধবার দুপুর সাগরদিঘীতে সাংবাদিক বৈঠক করে জানালেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। তিনি জানান দীর্ঘদিনের প্রতীক্ষার পর, সাগরদিঘি বাসীর জন্য এটি একটি বিশেষ উপহার।