আউশগ্রামের পান্ডুকে বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর দলের এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ প্রায় ছয় শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, স্থানীয় রামনগর অঞ্চল তৃণমূলের সভাপতি আসগর শেখ সহ অনান্যরা। জানা গিয়েছে, এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।