শারীরিক অসুস্থতায় সত্ত্বেও দিনহাটায় এসআইআর শুনানিতে উপস্থিত বৃদ্ধ। শুক্রবার দুপুর ১টা নাগাদ শারীরিক অসুস্থতা সত্ত্বেও এসআইআর শুনানিতে উপস্থিত হন গিতালদহের ৬০ ঊর্ধ্ব মতিন মিয়া। শুনানি শেষে বাড়ি ফেরার পথে তিনি জানান, ২০০০ সালের আগে তার নাম ভোটার তালিকায় থাকলেও দিল্লিতে কাজের কারণে ভোট না দেওয়ায় নাম বাদ পড়ে। পরে ২০১৩ সালে নাম তালিকাভুক্ত হয় এবং তিনি নিয়মিত ভোট দিচ্ছেন। কিন্তু এসআইআর নির্দেশ অনুযায়ী ২০০২ সালের তালিকায় নাম থাকা জরুরি, যা তার নেই।