মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর অনুপ্রেরণায় পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের অর্থানুকূল্যে মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরী অঞ্চলের আমবাড়ি এলাকায় উচলপুকুরী ও রানীরহাট অঞ্চলের সংযোগকারী সিসি রোড নির্মাণের আনুষ্ঠানিক শিলান্যাস সম্পন্ন হল। বৃহস্পতিবার বিকেলে বিষ্ণু রায়ের বাড়ি থেকে শনি মন্দির হয়ে আমবাড়ি স্কুল ভায়া লেবু রায়ের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির শিলান্যাস করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।