কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক বিশৃঙ্খলার ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে উঠল। অভিযোগ, ঘটনার মাঝেই তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু দলীয় কর্মীদের বিনা পয়সায় টিকিট বিলি করেছেন। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, টিকিট নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে যখন চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।