নভেম্বর মাসে ডিউটি ও প্রশিক্ষণ সংক্রান্ত সকল দায়িত্ব নিষ্ঠা, সততা ও তৎপরতার সঙ্গে সুচারুরূপে পালন করার জন্য শালবনী ৯ নম্বর অঞ্চলের বাসিন্দা সিভিক ভলান্টিয়ার বিজয় মাহাত এবং ৩ নম্বর অঞ্চলের বাসিন্দা সিভিক ভলান্টিয়ার শঙ্কর হাঁসদাকে শালবনী থানার পক্ষ থেকে সম্মানিত করা হয়। ইন্সপেক্টর-ইন-চার্জ সৌরভ ঘোষ শালবনী থানার পক্ষ থেকে তাঁদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র ও সামান্য উপহার প্রদান করেন।