বউমার হাতে আক্রান্ত হলেন শাশুড়ি। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার জ্যোতিষপুর গ্রামে। শনিবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনায় জখম শাশুড়ির নাম মন্দাকিনী সরদার। ঘটনায় গুরুতর জখম হলে মন্দাকিনীকে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতাল ও পড়ে সেখান থেকে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ঐ মহিলা। এ বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।