খয়রাশোল গভর্নমেন্ট আই.টি.আই কলেজে আজ ১৭ ই অক্টোবর আনুমানিক দুপুর ১ টা নাগাদ ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ চত্বরে আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অতিথিবৃন্দ ও অভিভাবকরা। দীর্ঘ এক বছরের পরিশ্রমের স্বীকৃতি পেয়ে ছাত্রছাত্রীদের মুখে ফুটে ওঠে গর্ব ও আনন্দের হাসি।