কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূলের জেলা সভাপতি। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ, ব্লক সভাপতি কালিশংকর রায় সহ সমস্ত অঞ্চলের নেতৃত্বরা। এদিনের এই বৈঠকে এস আই আর এর পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।