বছর দুয়েকের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সোমবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন লাভপুর থানা এলাকার বছর ২২-র আদিবাসী মহিলা। তিনি সেদিন বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনও কোন সন্ধানও করতে পারেনি। বৃহস্পতিবার সাঁইথিয়া থানা এলাকার শিমুলিয়া হাট থেকে ঐ মহিলাকে উদ্ধার করেন এক সিভিক কর্মী।তবে খোঁজ মেলেনি শিশুকন্যার।এদিন সন্ধ্যায় সাঁইথিয়া থানার পক্ষ থেকে বিভিন্ন থানা ও সংগঠনকে জানানো হয় অজ্ঞাত পরিচয়ের এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। সেই মতো তার ছবিও পাঠানো হয়।