অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল দলে খেলে রায়গঞ্জে ফেরার পর প্রীতিকা বর্মনের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানালেন শিক্ষক গৌতম কুমার দত্ত ও তাঁর স্ত্রী নিবেদিতা গোপ। মঙ্গলবার নুরিপুরে প্রীতিকার হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন তাঁরা। গৌতম বাবু জানান, শিক্ষকতার পাশাপাশি মানুষের পাশে থাকার চেষ্টা করেন তিনি, এবং ভবিষ্যতেও প্রীতিকার পাশে থাকার আশ্বাস দেন।