খড়গপুরে আয়োজিত হল অল সেন্ট চার্জ স্কুল স্পোর্টস মিট ২০২৫। আজ শুক্রবার খড়গপুর শহরের শেরশা স্টেডিয়ামে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। জেলার প্রায় সমস্ত চার্জ স্কুলের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ সহ অন্যান্যরা।