শীতলকুচি বিধানসভার গাদলের কুঠি এলাকায় দীর্ঘ ১০ বছর আগে ভারী ট্রাক ওঠায় ভেঙে পড়ে সেতুটি।দীর্ঘদিন কেটে গেলেও আজও সেতু তৈরি হয়নি,বাধ্য হয়ে বাঁশের সাকোর উপর দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে।তবে বর্ষাকালে নদীর জল বাড়লে নৌকায় করে জীবনের ঝুকি নিয়ে নদী পেরোতে হয়।স্থানীয়রা প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন।দ্রুত পাকা সেতু তৈরির দাবিতে সরব স্থানীয়রা। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেন্দ্র বর্মন জানান বিষয়টি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষ কে জানানো হয়েছে