এস আই আর প্রক্রিয়ার শুনানি শুরু হওয়ার পর মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ ব্লক অফিসে পরিদর্শনে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তিনি ব্লক অফিসের দুটি কাউন্টার ঘুরে দেখেন এবং সমষ্টি উন্নয়ন আধিকারিককে সঙ্গে নিয়ে রায়গঞ্জ পৌর এলাকা ও ১০ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের শুনানিতে ডাক পাওয়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি মানবিক উদ্যোগ হিসেবে উপস্থিত মানুষদের মধ্যে রুটি ও সবজি বিতরণ করেন বিধায়ক।