চুপিসারে চলছিল চোলাই মদ তৈরির কারবার। এবার সেখানেই মঙ্গলবার হানা দিল মঙ্গলকোট আবগারি বিভাগ। তারা এদিন আনুমানিক দুপুর ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মঙ্গলকোটের নওয়াপাড়া, কোটালঘোষ, লাখুরিয়া ও চানোক সহ একাধিক জায়গায় চোলাইয়ের ঠেকে অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার চোলাই মদ ও বেশকিছু মদ তৈরির সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করে। তাছাড়া প্রায় ১৬০ লিটার চোলাই মদ তৈরির জাব এদিন মাটিতে ফেলে নষ্ট করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোলাই কারবারিদের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।