মা কালীর ‘জামিন’ করালেন হাইকোর্টের আইনজীবী। প্রিজন ভ্যানে মা কালীকে তোলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসের সামনে প্রতিবাদ গড়ল সনাতনী ঐক্য মঞ্চ। নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা সুমন্ত মন্ডল।বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “সনাতন ধর্মের ওপর যারা ধারাবাহিকভাবে আঘাত হানছে, তাদের বিরুদ্ধে আমরা পথে নেমেছি। হিন্দু দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না।