আজ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্ম দিবস। এই জন্মজয়ন্তী উপলক্ষে খড়গপুর গ্রামীণ ১ নং মণ্ডলের অন্তর্গত ১৪৪ নং বুথে, প্রতাপপুর প্রাইমারি স্কুলে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। এদিন রাত্রি প্রায় নটা নাগাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তাঁর পবিত্র স্মৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি পালন করা হয় বিজেপির তরফে।