দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে জারি হয়েছে সতর্কতা। তারই প্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার উদ্যোগে চাঁদপুর রোডে শুরু হয়েছে কড়া নাকা চেকিং। মঙ্গলবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এই এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তবর্তী অঞ্চলের প্রতিটি গাড়ি ও যাত্রীকে করা হচ্ছে তল্লাশি।