গত একুশে অক্টোবর কালীপুজোর নিরঞ্জনের শোভাযাত্রায় গিয়েছিলেন মীনাক্ষী মহাপাত্র কিছুক্ষণ পরেই তিনি হঠাৎ খেয়াল করেন তার গলার সোনার গহনা কোথাও পড়ে গেছে। খোঁজাখুঁজির পর খুঁজে না পেয়ে ধুবুলিয়া থানার দ্বারস্থ হন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে ধুবুলিয়া থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটে চেক করে বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করেন ওই মহিলার সোনার গহনা।