শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সন্দেশখালিতে হলো গীতা পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় চলছে গীতা পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান। বিভিন্ন জায়গার পাশাপাশি সন্দেশখালিতে শুক্রবার হল গীতা পাঠ অনুষ্ঠান। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর হয় হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। গীতা পাঠ অনুষ্ঠানের পাশাপাশি হয় নাম যজ্ঞ ও হরিনাম সংকীর্তন এর অনুষ্ঠান। এদিন বিকেল পর্যন্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়।