কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ক্রিসমাস ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার বিকেলে এই উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন চার্চের ধর্মগুরু, জেলাশাসক পুলিশ সুপার সভাধিপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।ভার্চুয়াল উদ্বোধনের পর ক্যারোল গান, প্রার্থনা সভা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিসমাস ফেস্টিভ্যাল উদযাপিত হয়।